উপকরণঃ
- মাখন - ১৫০ গ্রাম
- চিনি - ১৫০ গ্রাম
- ডিম - ৩টে
- ময়দা - ২০০ গ্রাম
- ১ চিমটে লবন
- বেকিং পাউডার - দেড় চা চামচ
- কমলালেবু - ১টার রস
- সামান্য কমলালেবুর খোসা কোরানো দিতে পারেন ইচ্ছে হলে।
প্রণালীঃ
- মাখন ও চিনি ভাল করে মেশান।
- মেশাতে মেশাতে যখন সাদা এবং হালকা হয়ে যাবে তখন বুঝবেন যে ফেটানো হয়েছে।
- ডিম ৩টে হালকা করে ফেটিয়ে রাখবেন।
- এবারে ফেটানো ডিমটা অল্প অল্প করে মাখন- চিনির মিশ্রণে মেশান।
- ময়দা, নুন, বেকিং পাউডার একসঙ্গে মেশান। ময়দাটা মেশান হয়ে গেলে কমলালেবুর রসটা মেশান।
- ৭ ইঞ্চি কেকের টিনে মাখন অথবা মার্জারিন মাখিয়ে মিশ্রণটি তাতে ঢেলে দিন।
- এবারে এক ঘন্টার মতো বেক করুন।
- খুব গরম ওভেনে দেবেন না।